
সরকারের পদক্ষেপের কারণে গত কয়েক বছর খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
২০১৪ সালে মোটা চালের কেজিপ্রতি গড় খুচরামূল্য ৩৭ দশমিক ০৬ টাকা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৯ সালে তা কমে ২৯ দশমিক ২৯ টাকায় আসে বলে জানানো হয়। ২০২০ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৩৮ দশমিক ৪৪ টাকা ও ৪৩ দশমিক ২৭ টাকা। ২০২২ সালে কেজিপ্রতি মূল্য ৪২ দশমিক ৯৮ টাকা।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই দাবি করে প্রতিবেদনে জানানো হয় ২০২০-২১ অর্থবছরে ৩৭৬ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন গমসহ ৩৮৬ দশমিক ৯৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়।
উৎপাদনের পরিমাণ ওই সময়কার খাদ্যশস্যের চাহিদার তুলনায় বেশি ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের প্রাক্কলিত উৎপাদন ৪০১ দশমিক ৩৬ লাখ মেট্রিক টন (চাল ৩৮৯ দশমিক ১০ লাখ মেট্রিক টন ও গম ১২ দশমিক ২৬ মেট্রিক টন)। সদ্য বিদায়ী অর্থবছরে উদ্বৃত্ত উৎপাদন হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে।
বিদায়ী ২০২১-২২ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত সরকারিভাবে ৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন চাল ও ৫ দশমিক ৪২ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয় বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ সময়ে বেসরকারিভাবে ৩ দশমিক ০৫ লাখ মেট্রিক টন চাল ও ৩৩ দশমিক ৪১ লাখ মেট্রিক টন গমসহ ৩৬ দশমিক ৪৬ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ওএমএসের আওতায় ৪ দশমিক ৬৩২ লাখ মেট্রিক টন চাল ও ৪ দশমিক ২২ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছে। আগের অর্থবছরে ১ দশমিক ২৮ লাখ মেট্রিক টন চাল ও ২ দশমিক ২৮ মেট্রিক টন গম বিতরণ করা হয়েছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গত অর্থবছরে ছিল ৭ দশমিক ৪২ লাখ মেট্রিক টন।
ইউনিয়ন পর্যায়ে অতিদরিদ্রদের জন্য প্রতি কেজি চাল ১০ টাকা হারে বিতরণের কার্যক্রম অব্যাহত আছে বলে বৈঠকে জানানো হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০২১-২২ অর্থবছরে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার ৩৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবারের সংখ্যা বাড়িয়ে ৫০ লাখ থেকে ৫০ লাখ ১০ হাজার ৫০৯ জনে উন্নীত করা হয়েছে।
বৈঠকে বাজার মনিটরিংয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে খাদ্যদ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য সবার সহায়তা কামনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ এবং আয়েন উদ্দিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৪ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে