
নারী উন্নয়নে ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৩১ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ ছিল ১ লাখ ৯৮ হাজার ৫৮৭ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে তা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ২৯ হাজার ৪৮৪ কোটি টাকায়।
এর আগে, ২০২১-২২ অর্থবছরের নারী উন্নয়ন খাতে পরিচালন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৭৪ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনুরূপভাবে, ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ৯১ হাজার ৭১৩ কোটি টাকা। যা এ বছর ৯৫ হাজার ৭৪৭ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নারী উন্নয়নে মোট বরাদ্দ জাতীয় বাজেটের ৩৩ দশমিক ৮৪ শতাংশ এবং জিডিপির ৫ দশমিক ১৬ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। নারী উন্নয়ন কার্যক্রম এবং রয়েছে এমন ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে এই জেন্ডার বাজেট প্রতিবেদন তৈরি করা হয়েছে।
জাতীয় বাজেট সম্পর্কে জানতে: এখানে ক্লিক করুন
নারী উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হলেও নারী অধিকারকর্মীরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো—বরাদ্দকৃত অর্থটা যথাযথভাবে ব্যয় করা হলো কিনা তা মনিটর করা। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে নারী উন্নয়নে বাজেট বরাদ্দে বৃদ্ধির তথ্য দেওয়া হচ্ছে। দেখা গেল, একটা সেতু বানিয়ে বলা হলো, নারীরাও এখান থেকে চলাচল করবে। প্রকৃতপক্ষে এটা তো আসলে নারী উন্নয়নে ব্যয় হলো না। নারীদের নিরাপত্তা, করোনায় ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনে কতটা বরাদ্দ হবে এবং ব্যয় হবে সেটা মনিটর করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যথায় বরাদ্দ বৃদ্ধি শব্দটা শুধু কাগজে কলমেই থেকে যাবে।
এই সম্পর্কিত পড়ুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে