
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনাটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারির পর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য কর্তৃক আই হাই উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ব্যানারে জনসমাবেশ আয়োজন জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের প্রয়াস বা উপক্রমের শামিল। ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংসদ সদস্য বা উদ্যোগ গ্রহণকারীকে সতর্ক করার জন্য সিদ্ধান্ত প্রদান করেছেন।
চিঠিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশিত হয়ে অনুরোধ করার কথা উল্লেখ করা হয়।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১৫ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে