
নিজের অফিসের সহকর্মীদের গালাগালি করে তিরস্কার শাস্তি পেলেন শেরপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আরআরএফ, সিলেটে কর্মরত, শেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে ২০২১ সালের ৮ এপ্রিল ভিন্ন ভিন্ন সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে নিজ অফিস কক্ষে অধস্তন পুলিশ বা সিভিল সদস্যদের উপস্থিতিতে অকথ্য ভাষায় গালাগালি করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ও অবৈধভাবে ক্ষোভের বশবর্তী হয়ে উক্ত ঘটনার এক দিন পর শেরপুর জেলার অন্য কোনো ঊর্ধ্বতন অফিসারের ব্যবহৃত সরকারি গাড়ি পুলিশ লাইনসে সংরক্ষণ না করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান ফেরদৌসের সরকারি গাড়ি ব্যবহারের আদেশ বাতিল করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান ফেরদৌসকে অফিসে না যাওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেন; যা তাঁর (মো. হাসান নাহিদ চৌধুরী) ক্ষমতার অপব্যবহার, প্রচলিত আইন, বিধিবিধানসহ শৃঙ্খলা পরিপন্থী কাজ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে শেরপুর জেলার মাদক নির্মূলের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তাঁর শ্যালক কাজী মাহমুদুল হাসান শুভ মাদক কারবারি অলক সাহার কাছ থেকে পাঁচ থেকে ছয়বার ফেনসিডিল কিনে তাঁর বন্ধুদের নিয়ে তাঁর সরকারি বাসভবনে অবস্থান করেন। ফেনসিডিল কেনা ও সেবনের সুযোগ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলায় কারণ দর্শানো হয়। তিনি কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করে ব্যক্তিগত শুনানির আবেদন করেন।
শুনানিকালে অভিযোগ ও লিখিত জবাব, উভয় পক্ষের বক্তব্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ পর্যালোচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৭(২)(ঘ) বিধিমোতাবেক অভিযোগসমূহ তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা সব বিধিবিধান মেনে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়েছে। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়। পরে তাঁকে শাস্তি দেওয়া হয়।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৩ ঘণ্টা আগে