
আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান তাঁরা।
সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বাকি সমন্বয়ক ও রাষ্ট্রের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবেন। এর জন্য আজ রাতেই একটি লিয়াজোঁ কমিটি করে সেটি গণমাধ্যমকে জানানো হবে।
তিনি জানান, ছাত্র–জনতার সম্মতিতে প্রস্তাবিত রূপরেখার বাইরে সেনা সমর্থিত বা অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত কোনো অন্তর্বর্তীকালীন সরকার তাঁরা মেনে নেবেন না। আর এই জনসম্মতির সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে ছাত্র–জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মধ্যে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে পুরো গণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এই দুষ্কৃতকারীদের সবাই মিলে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
গত কয়েক দিনের গণ-আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে এই সমন্বয়ক বলেন, হতাহতদের যথাযথ মর্যাদা ও সহায়তার ব্যবস্থা তাঁরা করবেন। তাঁরা চান একটি বৈষম্যমুক্ত সরকার।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে