
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, ১৯৭৬ সাল থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন কর্মী বৈদেশিক কর্মস্থানের জন্য গেছেন। তবে পাসপোর্টবিহীন কতজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বিভিন্ন দেশে রয়েছেন, এ সংক্রান্ত কোনো তথ্য তাঁর মন্ত্রণালয়ে নেই বলেও জানান তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের এমপি শফিউল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে স্বল্প বা বিনা খরচে ১ লাখ ২৭ হাজার ৫৫৭ জন কর্মী বিদেশে গেছেন।
সরকার দলীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বের ১৭৬টি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকারের পদক্ষেপের ফলে করোনা পরবর্তীতে বৈদেশিক শ্রমবাজার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ২০২৩-২৩ অর্থ বছরে বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।
সরকার দলীয় এমপি হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানান, ২০২৩-২৪ অর্থবছরের চলতি বছরের মার্চ পর্যন্ত ৭ হাজার ১১৭ শ্রমিকের মাতৃত্ব কল্যাণ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং মালিকপক্ষ থেকে শ্রমিকদের দেওয়া আর্থিক সুবিধার পরিমাণ ২৬ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৭৮৬ টাকা।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে