
যেসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা আর নিবন্ধন পাবে না বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার ইসির অতিরিক্ত সচিব এ কথা জানান।
দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় বাড়ানো হবে কি না, জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সংস্থা থেকে সময় বাড়ানোর আবেদন না করলে বাড়ানো হবে না। আবেদন করলে আমরা সেটি কমিশনে উপস্থাপন করতাম। কোনো সংস্থা এখনো আবেদন করেনি।’
পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নেয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য। যেসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে না, ভবিষ্যতে তারা আর নিবন্ধন পাবে না বলেও জানান অশোক কুমার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আশানুরূপ সাড়া না পেয়ে সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সদ্য নিবন্ধন পাওয়া এক-তৃতীয়াংশের বেশি দেশীয় পর্যবেক্ষক সংস্থারও নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ নেই। প্রথম ধাপে আগামী পাঁচ বছরের জন্য এবার ৬৭টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে কমিশন। দ্বিতীয় ধাপে ২৯টি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পাওয়ার অপেক্ষায় রয়েছে। শনিবার ছিল সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন। নির্ধারিত সময়ে নিবন্ধন পাওয়া ৬৭টি দেশীয় সংস্থার মধ্যে কমবেশি ৪০টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছে। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইইউয়ের সঙ্গে ইসির বৈঠক বুধবার
গত বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সিইসিকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এসংক্রান্ত ই-মেইলে আগামী ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (২৯ নভেম্বর) বেলা ৩টায় সিইসি সময় দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বেশির ভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে থাকায় ইইউকে ২৭ নভেম্বর সময় দেওয়া যায়নি।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে