
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া বাড়ল। জ্বালানি তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বাস মালিক সমিতির কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, বাস ও মিনিবাসে সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা ও ৮ টাকা। আর আন্তজেলা ও দূর পাল্লার বাস মিনিবাসে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা, চট্টগ্রামসহ মহানগরে বাস ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। সে হিসাবে মহানগরে বাসের ভাড়া বাড়ল ১৬ শতাংশ, আর আন্তজেলা ও দূর পাল্লার বাস মিনিবাসে ভাড়া বাড়ল ২২ শতাংশ।
আগামীকাল রোববার থেকেই এ বর্ধিত ভাড়া কার্যকর হবে।
এর আগে আজ বিকেলে বিআরটিএ ১৫ থেকে ১৭ শতাংশ ভাড়া বাড়ানোর লক্ষ্য নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শুরু করে। তবে পরিবহন মালিকেরা ৪০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেন।
শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিং করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্ব বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিকসহ পরিবহন শ্রমিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে