
দেশব্যাপী কারফিউ চলমান রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সাত ঘণ্টা শিথিল ছিল কারফিউ। আগামীকাল শুক্রবার চট্টগ্রামে ১২ ঘণ্টাব্যাপী কারফিউ শিথিল থাকবে। ঢাকার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে রাতে।
আগামীকাল শুক্রবার ঢাকা ও আশপাশের জেলাগুলোতে কত ঘণ্টা কারফিউ শিথিল করা হবে, সেটি আজ বৃহস্পতিবার রাত ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় সভা শেষে জানা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরিস্থিতি দেখে আগামী শনিবার কত ঘণ্টা শিথিল করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত গ্রুপ দেশব্যাপী ব্যাপক সহিংস ধ্বংসযজ্ঞ চালায়। দেশের মানুষের জীবন ও জানমাল রক্ষার্থে সরকার কারফিউ জারি করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে দেওয়া হবে।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ চার জেলায় কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউ থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে