
সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে ১৬টি শূন্য পদের বিপরীতে ২০ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. মোশারফ আলী, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান ও সেকশন অফিসার শারমিন চৌধুরী।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে। গত ৯ জানুয়ারি নিয়োগ বাণিজ্যে অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬টি শূন্য পদের স্থলে আসামি শারমিন চৌধুরীসহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা–সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, ১৬ পদের বিপরীতে ৮৭০ জন আবেদনকারীর ডাটা শিটে তৎকালীন উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের স্বাক্ষর পাওয়া যায়। ডাটা শিট পর্যালোচনা করে দেখা যায় যে, ওই তালিকায় আসামি শারমিন চৌধুরীর নাম নেই। তা ছাড়া নিয়োগ কমিটির সুপারিশে তালিকার ৮৭৩ নম্বর ক্রমিকের শারমিন চৌধুরীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শিটে নেই। অর্থাৎ আবেদন, তথা তালিকায় না থাকার পরও জাল-জালিয়াতিপূর্ণভাবে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ছিল, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় শারমিন চৌধুরীর জন্ম ১৯৮৫ সালের ২০ জুন। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে তাঁর বয়স ৩৩ বছর ৩ মাস ছিল।
দুদক জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আসামি শারমিন চৌধুরী বয়স ৩২ বছরের স্থলে ৩৩ বছর ৩ মাস থাকার পরও বেআইনিভাবে নিয়োগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬টি শূন্য পদের স্থলে ২০ জনকে নিয়োগ ও ডাটা শিটে নাম না থাকার পরও নিয়োগ দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে