পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও আছেন। তাঁদের বহনকারী হেলিকপ্টার শিগগিরই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করবে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে এ কথা বলা হয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা দিল্লিতেই থাকতে পারেন অথবা লন্ডনেও যেতে পারেন।
শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার দিল্লির গাজিয়াবাদে অবস্থিত হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে। সেখানে তাঁকে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা স্বাগত জানান।
এর আগে, আজ সোমবার সকালে পদত্যাগ করে দেশ ছড়েন শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। আজ সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টারে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তাঁরা। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।
এএফপির খবরে বলা হয়, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথে পথে নেমেছে মানুষের ঢল। তাদের অনেকেই বিজয়োল্লাসে মেতে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২০ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে