প্রতিষ্ঠার ৪৭ বছর উদ্যাপন করছে ইসলামিক ফাউন্ডেশন। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল, আগারগাঁওয়ে প্রধান কার্যালয়সহ প্রতিটি জেলা ও বিভাগীয় কার্যালয়ে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু ইসলামের প্রচার প্রসার ও গবেষণা কাজ পরিচালনার জন্য ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি দেশের সর্বস্তরের লেখক, গবেষক ও ইসলামি চিন্তাবিদগণের সম্মিলিত প্রয়াসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গবেষণা, পুস্তক প্রকাশ ও প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন দ্বীনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করে যাচ্ছে।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, ইসলামিক মিশন, মসজিদভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ও জাকাত ফান্ড, ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ সফলতার সঙ্গে বিবিধ কার্যক্রম পরিচালনা করছে।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৭ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২৪ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে