
অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে