
সরকারের চ্যালেঞ্জের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু যত মানুষকে দেখি সব হচ্ছে দাবিদাওয়া ভিত্তিক। যে পদোন্নতি, বেতন বঞ্চিত, খারাপ জায়গায় বদলি করা হয়েছিল। বেতন বাড়াতে হবে, রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীর দাবিদাওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে কেউ আসে না।’
উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের ৩০ শতাংশ সময় যায় ব্যক্তিগত দাবিদাওয়া পূরণে। সবাই এসে বলে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয়, বলে আমিও বঞ্চিত। এখন আমি কাজ কী করব বলেন!’
আজ শনিবার খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘ঐক্য হচ্ছে সরকারের স্বীকৃতি। এখানে কোনোভাবে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে, ১৫ বছর কী দোজখে ছিলাম সেটা মনে রেখে ঐক্যবদ্ধ থাকেন। ছোটখাটো মতভেদ থাকবে, সেটা যেন অনৈক্য পর্যায়ে পর্যবসিত না হয়।’
সাইবার সুরক্ষা আইনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এ আইন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। সাইবার বুলিং কেন রাখলাম? পুলিশকে বিনা পরোয়ানায় তদন্তের দায়িত্ব কেন দেওয়া হবে। পুলিশকে বিনা পরোয়ানায় যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেগুলো হলো কম্পিউটার রিলেটেড অপরাধ, দুইটা বক্তব্য সম্পর্কিত সেটার ক্ষেত্রেও বলা আছে এ মামলাগুলো হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারকের কাছে নথি দেবে। তাঁর কাছে মামলার সারবস্তু নেই মনে হলে সঙ্গে সঙ্গে খারিজ করে দিতে পারবেন। তদন্ত পর্যায়েও যাবে না। এ মামলার ডিলে হলে সাইবার সিকিউরিটি আইনে হওয়া মামলা প্রত্যাহারের দেরি হবে।’
সরকারের সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগের সরকারের মতো কোনো অন্যায় উদ্দেশ্যে খবরদারি করি না। আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না। আমাদের মধ্যে অসততা পাবেন না। আমরা সম্পদের হিসাব দেব। যেদিন আমার মেয়াদ শেষ হবে সেদিন দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তন্ন তন্ন করে তদন্ত করবেন। সাধারণ মানুষও তদন্ত করবেন।’
তিনি বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। আমাদের সমালোচনা করবেন। কিন্তু শেখ হাসিনা সরকারের যেভাবে সমালোচনা করতেন ওইভাবে কইরেন না। একটু মায়া নিয়ে কইরেন!’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে