Ajker Patrika

ময়মনসিংহ-৩: স্থগিত আসনে জিতলেন নৌকার প্রার্থী নিলুফার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮: ২৭
ময়মনসিংহ-৩: স্থগিত আসনে জিতলেন নৌকার প্রার্থী নিলুফার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম বিজয়ী হয়েছেন। তিনি মোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা মোট ভোট পেয়েছেন ৫২ হাজার ৫৬৬টি।

নৌকার প্রার্থী নিলুফার আনজুম ২ হাজার ৩৭৫ ভোটে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। 

সকাল থেকে ওই কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৭৬ জন। ছবি: আজকের পত্রিকাময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। স্থগিত হওয়া এই ভোটকেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট। 

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কেন্দ্র দখল ও ছয়টি ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। ফলে আসনটির চূড়ান্ত ফল ঘোষণাও আটকে যায়। পরদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত