ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ এবং তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
নিষেধাজ্ঞার আদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর নিষেধাজ্ঞার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে হারুন অর রশিদ ও তার স্ত্রী মিসেস শিরিন আক্তারের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে দুদক ৩ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে। আবেদনকারী অনুসন্ধান কমিটির একজন সদস্য।
তিনি আবেদনে আরও বলেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি পালিয়ে গেলে তার অবৈধ সম্পদের তথ্য বের করার জন্য অনুসন্ধান কমিটির অনুসন্ধান ব্যাহত হবে। তাই হারুন অর রশিদ যাতে সপরিবারে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, তাদের বিষয়ে বিদেশ গমন রহিত করনের লক্ষ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া প্রয়োজন।
আবেদনকারীর পক্ষে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। পরে বিকেলে আদালত আদেশ দেন।
উল্লেখ্য, হারুন অর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের হাওড়ে প্রেসিডেন্ট রিসোর্টসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। পরে দুদক অনুসন্ধান কমিটি গঠন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে