
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অব্যাহতভাবে উসকানি দিচ্ছেন বলে মনে করে অন্তর্বর্তী সরকার। মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়ার মাধ্যমে চালানো এমন তৎপরতা ‘বাংলাদেশবিরোধী’ দাবি করে সরকার বলেছে, এসব তৎপরতা দ্বিপক্ষীয় সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার জন্য উপযোগী নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাদে–কে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। তাঁর সঙ্গে কথা বলেন মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। ওই বিষয়ে তাঁর কাছে ভারত সরকারের জন্য একটি কূটনৈতিকপত্র হস্তান্তর করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত বুধবার দলের ফেসবুক পেজ ব্যবহার করে ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ গত বছর ৫ আগস্ট ভারতে যান।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়ে পরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন উপায়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির জন্য উসকানি দিচ্ছেন।
কূটনৈতিকপত্রের মাধ্যমে মন্ত্রণালয় বলেছে, উসকানি দিয়ে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা গভীর উদ্বেগ ও হতাশার বিষয়। বাংলাদেশ সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি। কারণ তাঁর বক্তব্যে বাংলাদেশের নাগরিকদের মনে আঘাত লেগেছে।
মন্ত্রণালয় মনে করে, বাংলাদেশকে কেন্দ্র করে তাঁর তৎপরতায় দেশের প্রতি বৈরী মনোভাব প্রকাশ পায়, যা দ্বিপক্ষীয় সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার জন্য উপযোগী নয়।
ভারতে অবস্থানকালে শেখ হাসিনা যাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো মাধ্যমেই এসব তৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে