আফগানিস্তানে আটকে পড়া নাগরিকের সংখ্যা জানা নেই বাংলাদেশের। কারণ, বাংলাদেশের সেখানে কোনো দূতাবাস নেই। পাশের দেশের দূতাবাস থেকে আফগানিস্তান দেখাশোনা করা হয়। আর আটকে পড়া বাংলাদেশিরা নিজেদের খোঁজ মিশনকে দেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান তিনি।
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জানামতে যেসব বাংলাদেশি সেখানে ছিলেন, ছয় সপ্তাহ আগে তাদের বলেছিলাম, নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। আমাদের আগে থেকেই ধারণা ছিল, কোনো একটা ঝামেলা হবে। ব্র্যাক তাদের কিছু মানুষ নিয়ে এসেছে। কিন্তু অনেকে থেকে গেছেন সেখানে। এখন তাদের সেখান থেকে আমরা আনার চেষ্টা করছি।’
যেসব বাংলাদেশি বিমানবন্দরে আটকে আছেন তাঁদের কী হবে জানতে চাইলে আবদুল মোমেন বলেন, ‘কীভাবে কী করব, তা বলতে চাচ্ছি না। কারণ আফগানিস্তানের পরিস্থিতি খুবই তরল এ মুহূর্তে। তাদের বের করে নিয়ে আসার বিষয়ে আমরা বেশি একটা আওয়াজ করতে চাই না। দেখা গেছে তাদের আটকায় দেবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।’ এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দেখার পরামর্শ দেন তিনি।
কতজন বাংলাদেশি আফগানিস্তানে আটকা পড়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু বাংলাদেশি আফগানিস্তান থেকে বের হয়েছেন। মোট সংখ্যা আমাদের জানা নেই। আফগানিস্তানে আমাদের মিশন নাই। উজবেকিস্তানের মিশন আফগান দেখভাল করে। বাংলাদেশিরা তাসখন্দে খবর দেয় না, কে কোথায় রয়েছেন।’
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান অনেক দিন ধরেই একটু ভালনারেবল অবস্থায় রয়েছে। এর মধ্যে আবার ওখানে যায় লোকজন বেড়াতে। আই ডোন্ট নো। যাই হোক দে উইল ম্যানেজ। গভর্নমেন্টের অল সাপোর্ট আছে। যেভাবে যার ফিরে আসা উচিত, সেভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া চূড়ান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তিনি গতকালের সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদান ও দক্ষিণ আফ্রিকার সফরের বিষয়টিও তুলে ধরেন।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
১ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৪ ঘণ্টা আগে