
গত ৫ আগস্টের পর থেকে নতুন করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পর নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে পুলিশকে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আপনাকে ব্ল্যাংক চেক দিয়ে বলতে পারি, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করার ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
পুলিশ প্রধান বলেন, ‘সারা দেশে পুলিশ সদস্যরা অপরাধ নির্মূলে কাজ করছে। কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে সেটা ভালো কাজ করেই পুলিশকে জনগণের কাছে সেই আস্থা অর্জন করতে হবে।’
সারা দেশের বেশ কিছু মিথ্যা মামলা ও হয়রানির বিষয়ে আইজিপি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর অনেক মামলা হয়েছে। অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সেটা নিয়ে অনেকে বাণিজ্য করছে। তবে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা প্রতারিত হবেন না। নিরীহ মানুষদের কোনো ভয় নেই। মামলায় নাম থাকলেই কেউ গ্রেপ্তার হবে না। পুলিশ কাউকে গণহারে গ্রেপ্তার করছে না। যাচাই-বাছাই করে, যুক্তিযুক্ত মনে হলেই গ্রেপ্তারের জন্য যাবে পুলিশ।’
গণ-অভ্যুত্থানে অতি বল প্রয়োগ করা পলাতক পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘পলাতক পুলিশ সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা দেশের ভেতরে আছেন, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। যারা দেশের বাইরে পালিয়ে গেছেন, তাদের আইনি প্রক্রিয়ায় ফিরে আনা হবে।’
অনুষ্ঠানের শুরুতে আইজিপি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়।’ ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানে শহীদ সকল পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৮ মিনিট আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
৩১ মিনিট আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
৩ ঘণ্টা আগে