
চাকরিতে যোগ দেওয়ার ১৯ বছর পর প্রথম পদোন্নতি পেলেন নির্বাচন কমিশনের (ইসি) ৪০ কর্মকর্তা। এসব কর্মকর্তা ২০০৫ সালে সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এখন ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার (২৭ আগস্ট) আজকের পত্রিকাকে বলেন, সিনিয়র সহকারী সচিব পদে ৪০ জন এবং উপসচিব পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ২০০৫ সালে যোগ দেওয়ার পরও পদোন্নতি পাননি এমন আরও ৩১ জন কর্মকর্তা রয়েছেন। চাকরিতে যোগ দেওয়ার বয়স ছয় বছর হয়েছে কিন্তু পদ শূন্য না থাকার কারণে পদোন্নতি পাননি এমন কর্মকর্তা রয়েছেন তিন শতাধিক।
রয়েছে পদে বৈষম্য
ইসি কর্মকর্তাদের পদে বৈষম্য রয়েছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, অদ্ভুত কারণে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদবিতে বৈষম্য রয়েছে। যেমন ৬৪টি জেলার মধ্যে ১৯টি জেলা নির্বাচন কর্মকর্তার পদ রয়েছেন উপসচিব পদমর্যাদায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে। বাকি ৪৫টি হলো জেলা নির্বাচন কর্মকর্তা, অর্থাৎ সিনিয়র সহকারী সচিব। পদগুলো একই রকম হওয়া দরকার। এখানে কেন জানি দুই রকম রাখা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। কিন্তু ১৯টি জেলা নির্বাচন কর্মকর্তা আছে উপসচিব। কিন্তু অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহকারী সচিব। এখানে অনেক কিছুই চিন্তাভাবনা না করে করা হয়েছে। এসব বৈষম্য দূর করার জন্য ইতিমধ্যে জনপ্রশাসনে পুনরায় প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৫ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে