
দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন, এই তথ্য সঠিক। তবে তিনি শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।
মন্ত্রী বলেন, ‘খবর পেয়েছি, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলোর প্রত্যয়িত কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরাও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছি। আশা করছি, জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব।’
বাংলাদেশে দুর্নীতি, অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হবে। এরপর জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। তারপর তথ্যচিত্র প্রদর্শিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস সংগীত পরিবেশন করবেন।
৭ মিনিট আগে
পর্যটন খাত থেকে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত টুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে
১ ঘণ্টা আগে
দেশের ক্রমবর্ধমান জ্বালানির ঘাটতি কমাতে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মিয়ানমার বাংলাদেশে গ্যাস রপ্তানির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রস্তাব দিয়েছে। উভয় প্রস্তাবের সম্ভাব্যতা খতিয়ে দেখতে...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি গত ২৩ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ
২ ঘণ্টা আগে