
উপদেষ্টা ও সচিবদের বিদেশভ্রমণের সময় জরুরি কারণ ছাড়া তাঁদের একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিবদের (এপিএস) সহযাত্রী হিসেবে না নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ১৯ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সব সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘অপরিহার্য বা অতি জরুরি কারণ ব্যতীত উপদেষ্টা বা সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশভ্রমণ পরিহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের খরচ কমানো এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে চলতি অর্থবছরের শুরুতে অর্থ বিভাগ থেকে বিদেশভ্রমণ নিরুৎসাহিত করে সার্কুলার জারি করা হয়।
গত বছরের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। সেখানে সাধারণভাবে বিদেশভ্রমণ নিরুৎসাহিত করা হয়।
পরিপত্রে বছরের সম্ভাব্য বিদেশভ্রমণের তালিকা জানিয়ে রাখার নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, বিদেশভ্রমণের জন্য মন্ত্রণালয়ভিত্তিক ডেটাবেইস তৈরি করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস এর কাঠামো তৈরি করে দেবে এবং এর তথ্য সংরক্ষণ করবে। সকল স্তরের সরকারি কর্মকর্তারা একাধারে বিদেশভ্রমণ পরিহার করবেন।
পরিপত্রে আরও বলা হয়েছিল, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশভ্রমণ সাধারণভাবে পরিহার করবেন। তবে জাতীয় স্বার্থে এমন ভ্রমণ অপরিহার্য হলে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। মন্ত্রণালয়ের সচিব ও অধীন অধিদপ্তর বা সংস্থা প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশভ্রমণে যাবেন না।
পরিপত্রে আরও বলা হয়, সরকারি অর্থে কম প্রয়োজনীয় ভ্রমণ অবশ্যই পরিহার করতে হবে। সব স্তরের সরকারি কর্মকর্তারা বিদেশে বিনোদন ভ্রমণ পরিহার করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতে যাওয়া পরিহার করবেন। বিদেশভ্রমণের প্রস্তাবের ক্ষেত্রে প্রস্তাবিত কর্মকর্তার আগের এক বছরের বিদেশভ্রমণ-বৃত্তান্ত সংযুক্ত করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে