বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে আসছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন।
সচিবালয়ে আজ বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যতদ্রুত সম্ভব তাঁর মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় তাঁর মরদেহ আসবে।
ভারত থেকে পাইলট নওশাদের মরদেহ দেশে আনতে সবগুলো বিকল্পই হাতে রাখা হয়েছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, যেহেতু রেগুলার ফ্লাইট অপারেট হচ্ছে না, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের সিভিল এভিয়েশনের অনুমতি নিতে হবে। যে অপশনটি সহজ হয়, সে অপশন ব্যবহার করেই আমরা মরদেহ দেশে আনবো।
নওশাদের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই পাইলট এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহুর্তে তাঁর সক্ষমতা দেখিয়ে যাত্রীদেরকে নিরাপদে অবতরণ করিয়েছেন। উনি আজ আমাদের মধ্যে নেই, আমরা অত্যান্ত শোকাবহ।
ওমানের মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ। পরে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। এরপর নওশাদকে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউয়ে নেওয়া হয়। সোমবার না ফেরার দেশে চলে যান তিনি।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২০ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৩ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে