
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে ১৪ বছর আগে পিটিয়ে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ১২ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই খালাসের রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ বাদীপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ, মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিমুদ্দিন পাটোয়ারি।
আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ছাত্রদল কর্মী আবিদকে তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করেছিল কলেজের হোস্টেলের মধ্যে। ওই ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা করেন আবিদের মামা। তবে প্রভাব খাটিয়ে ১০ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ২০১৯ সালে ১২ জনকেও খালাস দিয়ে দেওয়া হয়। বাদীকে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি। এমনকি বাদীকে চারটি রাজনৈতিক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাইকোর্ট রুল দিয়েছেন এবং আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। রুলে বিচারিক আদালতের দেওয়া রায় কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শিশির মনির বলেন, রুল যথাযথ হলে আসামিদের বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হবে।
নিহতের বড় ভাই লুৎফর রহমান বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’
আত্মসমর্পণের নির্দেশ পাওয়া ১২ জন হলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহসাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহাফুজুর রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারী, দেবাশীষ চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে