
পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল সাত দিন। এই সময়ের মধ্যে অর্থাৎ ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঢাকা ছেড়েছিলেন ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখের বেশি গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তৈয়্যব আহমেদ।
বিটিআরসির তথ্য বলছে, ২৮ মার্চ দেশের সবগুলো অপারেটরের সিম ব্যবহারকারীদের মধ্যে ঢাকা ছেড়েছিলেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ ব্যবহারকারী। এদিন ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২ জন। ২৯ তারিখে ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন এবং ঢাকায় প্রবেশ করেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন। ৩০ মার্চ ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ জন এবং প্রবেশ করেন ৪ লাখ ৯১ হাজার ৮৮ জন।
এ ছাড়া, ঈদের দিন অর্থাৎ, ৩১ মার্চ ঢাকা ছাড়েন ১২ লাখ ৫৬ হাজার ৯০৩ জন এবং প্রবেশ করেন ৪ লাখ ৪৬ হাজার ৪৯৯ জন। ঈদের পরদিন অর্থাৎ, ১ এপ্রিল ঢাকায় প্রবেশ করেন ৫ লাখ ৪৩ হাজার ২৯৯ জন এবং ঢাকা ছাড়েন ১২ লাখ ৮২৪ জন। এর পরের দুই দিনে অর্থাৎ, ২ ও ৩ এপ্রিল যথাক্রমে ঢাকায় প্রবেশ করেন ৭ লাখ ৬০ হাজার ৪৭৮ জন এবং ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন। এই দুই দিনে ঢাকা ছাড়েন যথাক্রমে ৯ লাখ ৮৭ হাজার ৯৯৪ জন এবং ৭ লাখ ৯৪ হাজার ৩৫২ জন।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে