
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী আপিল আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার। আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বিতীয় দিন ১৪১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। গতকাল করেছিলেন ৪২ জন। দুই দিনে মোট ১৮৩ জন প্রার্থী আপিল করলেন।
জানা গেছে, আজ ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৬, সিলেটের ৪, ময়মনসিংহের ১৯, বরিশালের ৬, খুলনার ১৮, রাজশাহীর ২৬ ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।
গতকাল মঙ্গলবার থেকে আপিল গ্রহণ শুরু করেছে কমিশন। আপিল গ্রহণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন।
ইসি জানায়, এবার মনোনয়ন জমা পড়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২৬ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
৩ ঘণ্টা আগে