
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি অ্যাজেন্ডা নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কমিটি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষণে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ও নির্বাচনী আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।
ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত আইন সংশোধনের কাজে হাত দিয়েছে ইসি। ইতিমধ্যে ৬৪টি আসন থেকে ৪০০-এর মতো আবেদন এসেছে। এসব আবেদনে অনেকে ২০০৮ সালের আগের সীমানায়, অর্থাৎ ২০০১ সালের সীমানায় ফিরে যেতে চান।
এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদনের আহ্বান করা হয়েছে।
আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে