
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং এর একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি রয়েছে। আমাদের ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সখ্য রয়েছে। ভারত থেকে পণ্য পরিবহনের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে দুটি ট্রায়াল রান সম্পাদিত হয়েছিল। শিগগিরই এই রুট পুরোপুরি চালু হয়ে যাবে। পুরোদমে পণ্য হ্যান্ডেল করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রয়েছে।’
আজ বুধবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘উত্তর-পূর্ব ভারত এবং ইন্দো প্যাসিফিকের বঙ্গোপসাগর: সংযোগ স্থাপন: এগিয়ে যাওয়ার পথ’ বিষয়ে ‘তৃতীয় ভারত-জাপান বুদ্ধিজীবী কনক্লেভ’-এ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রটোকল অন ইংল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) চুক্তি রয়েছে। এ চুক্তির আলোকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পূর্ব ভারতের সাতটি রাজ্যে পণ্য পরিবহন করা যাবে। এছাড়া উপকূলীয় সমুদ্র ও নদীপথে ভারত থেকে পূর্ব রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য উপকূলীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। নৌপথে অবাধ ও আঞ্চলিক বাণিজ্যের প্রসারের জন্য ভারত, বাংলাদেশ, ভুটান এবং নেপালের মধ্যে বিবিআইএন চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য এবং উদ্দেশ্য হল চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে ন্যায্য এবং আঞ্চলিক পরিবহন নিশ্চিত করা যাতে তাঁদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ নিশ্চিত করা।
অনুষ্ঠানে এশিয়ান কনফ্লুয়েন্স এর গভর্নিং কাউন্সিল সদস্য রিভা গাঙ্গুলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোসি সুজুকি বক্তব্য রাখেন।
নয়াদিল্লির জাপান দূতাবাস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এশিয়ান কনফ্লুয়েন্স এ কনক্লেভের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। বাঙালি ও জাপানিদের সম্পর্ক দীর্ঘদিনের। জাপান বাংলাদেশের উন্নয়ন সহায়তাকারী দেশ। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হয়ে উঠেছে। এই অঞ্চলে জাপানি বিনিয়োগ পরোক্ষভাবে বাংলাদেশের পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নকে বেগবান করবে।’
দু’দিনব্যাপী (১১-১২ এপ্রিল) অনুষ্ঠিত এ কনক্লেভে বাংলাদেশ, জাপান ও ভারত থেকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, স্টেক হোল্ডারগণ অংশ নেয়।
প্রতিমন্ত্রী তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন—নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে