দেশের জেলা লিগ্যাল এইড অফিসারদের মনিটরিংয়ের জন্য গঠিত কমিটিতে বিচারপতি নাইমা হায়দারকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসারদের কার্যক্রমকে আরও গতিশীল ও নিবিড়ভাবে পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানে বিচারপতি নাইমা হায়দারকে দেশের জেলা লিগ্যাল এইড অফিসারদের মনিটরিংয়ের মনোনয়ন দিয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ফারাহ মামুন।
২০২২ সালের ২৭ জানুয়ারি দেশের নিম্ন আদালত মনিটরিংয়ে আট বিভাগের জন্য ৮টি কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের এসব মনিটরিং কমিটির প্রধান করে কমিটিগুলো গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসারদের কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটি গঠন করা হলো।
হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দারকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে গত ১২ জানুয়ারি নিযুক্ত করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্রথম নারী চেয়ারম্যান তিনি।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে