
আনুষ্ঠানিকভাবে আজ ২৪ মার্চ সোমবার থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। যারা গত ১৪ তারিখে অগ্রিম টিকিট কেটেছিলেন, তারা আজ বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন।
আজ সোমবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ২০টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর মধ্যে ১৩টি আন্তঃনগর এবং ৭টি মেইল ও কমিউটার। সারাদিনে কমলাপুর রেলস্টেশন থেকে প্রায় ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর রেলস্টেশন সরেজমিনে ঘুরে দেখা যায়, স্টেশনের প্রবেশমুখে তিন ধাপের চেকিংয়ের মধ্যে দিয়ে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। যাদের টিকিট নেই তাদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্ট্যান্ডিং টিকিট কেটে নির্ধারিত ট্রেনে কেউ যেতে চাইলে যেতে পারছেন না। অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে। আগেভাগে মানুষজন রাজধানী ছাড়তে শুরু করেছে।
কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রেলওয়ে পুলিশ, আরএনবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছে। যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সকাল থেকে প্রায় বেশিরভাগ ট্রেন ছেড়ে গেছে।’
এদিকে কমলাপুর রেলস্টেশনের প্রতিটি প্লাটফর্মে যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। আজ মূলত ঢাকা ছাড়ছেন পরিবার-পরিজন, যাদের আগেই ছুটি হয়ে গেছে তারা, ছাত্রসহ নানা ধরনের যাত্রীরা বাড়ির পানে ছুটছেন। অনেকেই আবার পরিবার-পরিজনকে ট্রেনে তুলে দিতে স্টেশনে এসেছিলেন।
বেসরকারি চাকরিজীবী সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে ট্রেনে তুলে দিতে রেল স্টেশনে এসেছি। আমার ছুটি হবে ২৮ তারিখে তাই আগেভাগেই পরিবার-পরিজনকে পাঠিয়ে দিচ্ছি। ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়নি অনলাইনে টিকিট কাটতে পেরেছি। স্টেশনে কোনো ধরনের সমস্যা হয়নি’।

স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে মাথায় কাপড়ের বোঝা নিয়ে ট্রেনের দিনে ছুটছেন জমসেদ আলি নামের এক যাত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১০ জনের একটি দল কৃষিকাজের জন্য টাঙ্গাইল থেকে মুন্সীগঞ্জে গিয়েছিলাম। ঈদের আগে বাড়ি যেতে কমলাপুর এসেছি। সকালে মুন্সীগঞ্জে থেকে বাসে করে ঢাকায় এসেছি, টিকিট না পাওয়ায় স্ট্যান্ডিং টিকিট কেটে টাঙ্গাইল যাচ্ছি’।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৭ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে