সদ্য শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সচিব বলেন, ‘নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই। মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর।’
সচিব জাহাংগীর আলম আরও বলেন, ‘এই আসনের উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে