
এয়ার টিকিটিংয়ের সিন্ডিকেট ভাঙতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
আজ রোববার বিকেলে সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানান আটাব নেতারা।
সাক্ষাতে আটাব প্রতিনিধিদল পর্যটনবান্ধব নীতি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপের পাশাপাশি এয়ার টিকিটিংয়ে কতিপয় এয়ার লাইন্সের অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যের উল্লেখ করে এই সিন্ডিকেট ভেঙে দিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সিভিল অ্যাভিয়েশন আরও নিবিড় মনিটরিংয়ের পরামর্শ দেন।
এ ছাড়া আটাব নেতারা অনলাইন ট্রাভেল নীতিমালার সংস্কার, অযাচিতভাবে টিকিটের মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য মন্ত্রণালয়ে ‘মনিটরিং সেল’ গঠনের অনুরোধ জানান।
নেতারা ট্যুরিস্ট স্পটসমূহে অবকাঠামো সুবিধা বৃদ্ধিতে আটাবের উদ্যোগের কথাও উপদেষ্টাকে জানান।
এ সময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার অগণিত শহীদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি দেশের বাণিজ্য ও পর্যটনশিল্পের প্রসারে আটাবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোয় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটনসচিব নাসরীন জাহান এবং আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩৯ মিনিট আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে