
বাংলাদেশে হিন্দুসহ সংখালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়টি আবারও সামনে আনল ভারত। পাশাপাশি দুই দেশে কূটনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছে দেশটি।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার ঢাকায় দুটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বার্ষিক বৈঠকের জন্য বিক্রম আজ সকালে ঢাকা পৌঁছান। এ বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে বিবৃতি দেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ, এমনটি উল্লেখ করে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে যোগাযোগ আছে। দুই দেশের জনগণের স্বার্থে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়।’
বিক্রম বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ের পাশাপাশি বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় এসেছে।
বিবৃতি দেওয়ার পর ভারতের পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।

বৈঠকগুলোর বিষয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের আলাদা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর আজ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে