
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১৫ দশমিক ১৫ একর জমি, তাঁর নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ক্রোক করা জমির মোট বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর নামের অর্জিত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা আবশ্যক।
পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি ভবন ও চারটি দোকান রয়েছে। তাঁর ছেলে অপূর্ব জুনাইদের নামে ৪ লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এ ছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি রয়েছে।
অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭, ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ এবং শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১৭ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে