
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি এলজিইডি অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালে দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৬টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান শুরু করে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তানজির আহমেদ অভিযানের বিষয়ে বলেন, এলজিইডি অফিসগুলোর বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি প্রকল্প এবং উন্নয়নকাজে অনিয়মের অভিযোগে দুদক এই অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও মনির মিয়ার নেতৃত্বে একটি দল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে।
দুদক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে আত্মসাৎ, এলজিইডির তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখার অভিযোগসহ অন্তত শতাধিক অভিযোগ অভিযান পরিচালনা করছে দুদক।
যেসব কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে— ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়, কেরানীগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল ও মাদারীপুর অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।
গোপালগঞ্জের কোটালিপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অফিসে অভিযান পরিচালনার বিষয়টি জানিয়েছেন দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান উপপরিচালক মশিউর রহমান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে। বিশেষ করে কাজ না করে বিল উত্তোলন, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারি কাজে অনিয়ম ও ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগ এসেছে। অভিযোগ যাচাই-বাছাই করতে, অভিযোগের সত্যতা অনুসন্ধানে আমাদের টিম সেখানে কাজ করছে।’
একই দিনে চট্টগ্রাম বিভাগের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ ও ২, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাঙ্গামাটি ও কক্সবাজার; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর; সিলেটে বিভাগের সিলেট ও হবিগঞ্জ; খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর; রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, রাজশাহী ও নওগাঁ; রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার আওতাধীন এলজিআরডি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে