বন্ধ ঘোষণা করা এস আলম গ্রুপের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বিএফআইইউর মহাব্যবস্থাপক (জিএম) ও অপারেশনাল হেড বরাবর চিঠি পাঠায় দুদক। কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আলম গ্রুপের আটটি প্রতিষ্ঠান হলো—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এম আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল ও এস আলম ব্যাগ লিমিটেড।
বিএফআইইউকে দেওয়া চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।
চিঠিতে ব্যাংক হিসাব অবরোধ করতে অনুরোধ জানিয়ে বলা হয়, এস আলম গ্রুপভুক্ত বর্ণিত ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যেকোনো সময় স্থানান্তর করা হতে পারে। সে জন্য এস আলম গ্রুপভুক্ত ওই ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিলি ব্যাংকে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা প্রয়োজন।
এস আলম গ্রুপভুক্ত ৮টি কারখানার নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ (ফ্রিজ) করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।
ক্ষমতার পালা পরিবর্তনের পর গত ২১ আগস্ট এস আলমের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপরই সম্প্রতি এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে শিল্পগ্রুপটির পক্ষ থেকে।
এস আলমের বিরুদ্ধে অভিযোগ শিল্পগ্রুপের মালিক সাইফুল আলম ২০১৭ সালে ইসলামি ব্যাংক দখল করে নেন। এরপর ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ৭৩ হাজার কোটি টাকার ঋণ বের করে নেয়। ইসলামি ব্যাংক ছাড়া আরও কয়েকটি ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়ার অভিযোগ আছে গ্রুপটির বিরুদ্ধে।
দুদক সূত্র জানায়, এস আলমের বিরুদ্ধে হাজার কোটি টাকা সম্পদ গড়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্তকালে অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হবে।
এর আগে গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের ৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানান বন্ধ হওয়া ৮টি কারখানায় কমপক্ষে ১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে