চলতি মাসের তিন সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত ১০ হাজার ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৪৩ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫০১ জন, চট্টগ্রামে ১৯৩ জন, রাজশাহীতে ২১ জন, খুলনা ৪৮ জন, বরিশাল ৭১ জন, ময়মনসিংহ ৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মারা গেছেন একজন। আগের ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২১ দিনে সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৬৭ জন। আর চলতি বছর মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ১০৮ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে