
সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন। কিন্তু যেখানে ভুল না হয় সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নাই।’
কারাগারের প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যেসময় এখানে আসবে সেসময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।
প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। যে বাজেট রয়েছে সে বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন কোনো বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যে বাজেট আছে সে বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।
আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সড়ক অবরোধ করছে তারাই আবার যানজট সম্পর্কে বলছে। যারা যানজট সৃষ্টি করছে তারাই আবার বলছে ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো, আপনারা বলেন। এখন আমাকে একটা সমাধান দেন।
তিনি বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচিটা করে তাহলেই যানজট তৈরি হয় না। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।
রাজধানীর যানজটের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরকেও নিয়োগ করছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়তেছে না, প্রতিদিন গাড়ি ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়ছে। সবাই রাস্তা চায় কিন্তু যদি জায়গা চাওয়া হয়, জায়গা ছাড়বে না।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৪ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৫ ঘণ্টা আগে