
বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে। স্থানীয় গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার প্রশ্নে আগের সরকারে আমাদের অবস্থান যেমন ছিল, এখনো সেটাই আছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই।’
অপর এক প্রশ্নে মিলারের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তাঁরা ৫ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলেন। এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য বা আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? এ ধরনের বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কি না?
জবাব মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়েনি। কাজেই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’
অপর এক প্রশ্নে বলা হয়, অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা অপসারণ করতে চাইছে বলে খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ওপর এ ধরনের পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে