
ঢাকা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ‘গা ঢাকা’ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। এ বিষয়ে গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এ তথ্য সঠিক নয়।
এক সাংবাদিক প্রশ্ন করেন—এটা কি সত্য যে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের একতরফা নির্বাচনের ঠিক আগে ভারতের কথিত চাপের কারণে আত্মগোপনে ছিলেন? নয়াদিল্লিতে একটি বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের একজন সিনিয়র কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন বলে জানা গেছে।
ম্যাথু মিলার হেসে জবাব দেন, ‘আমি তো নয়াদিল্লিতে বইয়ের মোড়ক উন্মোচনের প্রতিটি অনুষ্ঠান অনুসরণ করিনি। কিন্তু না, এটি সঠিক নয়।’
ওই সাংবাদিক তখন প্রশ্ন করেন, ‘কেন নয়?’ মিলার তখন বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আমরা পরের প্রসঙ্গে যাই।’
গত বছরের ১৬ নভেম্বর উড়োজাহাজে পিটার হাসের ঢাকা ত্যাগের একটি ছবি ভাইরাল হয়। এরপর নানা জল্পনা শুরু হয়। পরে জানা যায়, সে দিন বেলা ১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৯০ ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন পিটার হাস। ছুটি কাটাতে তিনি ঢাকা ছেড়েছিলেন বলে পরে জানায় দূতাবাস।
এর আগের দিন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাঁর বাসায় বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এর আগে সকালে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে