
আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া চারটি তলা বাদে অন্য তলাগুলোতে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অগ্নিকাণ্ডের পর থেকে এত দিন উপদেষ্টা ও সচিব ছাড়া কারও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া না হলেও আজ রোববার থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও ঢুকতে দেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া চারটি তলার সংস্কারকাজ শেষ হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. হামিদুর রহমান খান।
আজ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কারকাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কারকাজ শেষ করা যায়। ৭ নম্বর ভবনে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।’
সরেজমিন দেখা গেছে, ৭ নম্বর ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চললেও ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় গণপূর্ত বিভাগের কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পঞ্চম তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চতুর্থ তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দ্বিতীয় তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
৭ নম্বর ভবনের বিভিন্ন তলা থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। মেঝেতে ছাইয়ের ছোপ ছোপ কালো দাগ। লিফট এখনো বন্ধ রাখা হয়েছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
১৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে