
দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয় এবং বাংলাদেশে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতাসংক্রান্ত একটি সমঝোতা সই হয়েছে। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ঢাকাস্থ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুণ চলতি বছরের ২৭ জানুয়ারি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে সাক্ষ্যাৎকালে ২০২১ সালের ৩০ ডিসেম্বর কোরিয়ার মন্ত্রী লিম হেইসুকের সই করা সমঝোতাটি হস্তান্তর করেন। মন্ত্রী ইয়াফেস ওসমানের স্বাক্ষরিত সমঝোতাটি গত বছরের নভেম্বরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোরিয়ায় পাঠানো হয়। মহামারি পরিস্থিতির কারণে উভয় পক্ষই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি।
১৯৯৫ সালের মে মাসে স্বাক্ষরিত দুই সরকারের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি বাস্তবায়নকে শক্তিশালী করার জন্য এমওইউটি করা হয়েছে। এই সমঝোতা একটি যৌথ কমিটি গঠনসহ বিভিন্ন ক্ষেত্র ও সহযোগিতার ধরন নির্ধারণ করবে।
সমঝোতা সই অনুষ্ঠানে রাষ্ট্রদূত উল্লেখ করেন, এই সমঝোতা দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতাকে আরও উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেছে। এই লক্ষ্যে তাঁর প্রতিশ্রুতি ও ইচ্ছা প্রকাশ করেছেন। বৈঠকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে