
ব্রাজিলের ন্যাশনাল হাইকোর্টের (এসটিজে) প্রধান বিচারপতি আন্তোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (৩ মার্চ) আগারগাঁওয়ের বন ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস উপস্থিত ছিলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক বিজ্ঞপ্তিতে জানান, আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিবেশ আইন বিশেষজ্ঞ বিচারপতি বেঞ্জামিন বন সংরক্ষণ ও জলবায়ু ন্যায়বিচারে ব্রাজিলের অভিজ্ঞতা তুলে ধরেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, সুন্দরবন-জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকার জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ সম্পর্কে জানান।
বৈঠকে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ও ব্রাজিলের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পরিবেশ আইনের প্রয়োগ ও টেকসই উন্নয়নে বিচারিক সক্রিয়তার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণ ও স্থানীয় সম্প্রদায়ের ভূমিকার ওপরও আলোকপাত করা হয়।
ব্রাজিলের প্রধান বিচারপতি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের সক্রিয় অবস্থানকে সাধুবাদ জানান এবং আইনি ও নীতিগত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আরও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ে বিচারকদের সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন। পরিবেশ উপদেষ্টা প্রস্তাবে সম্মতি দেন।
রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বন উজাড় রোধসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ব্রাজিল ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৯ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে