
বাংলাদেশ সরকার, সরকারের কোনো প্রতিষ্ঠান ও কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে এমনটি বিশ্বাস করেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে একটি মহল সরকারের বিরুদ্ধে কয়েকটি দেশে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ‘বানোয়াট’ তথ্য দিচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সংস্থার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। মহলবিশেষের উসকানির মুখে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের ওপর আবার নিষেধাজ্ঞা আসতে পারে এমন আশঙ্কা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই আশঙ্কায় বহির্বিশ্বে থাকা বাংলাদেশের সব দূতাবাস ও মিশনের প্রধানদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে গত ৩১ ডিসেম্বর চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
র্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একসময় র্যাবের কিছু বাড়াবাড়ি ছিল। অনেক বছর ধরে র্যাবের বাড়াবাড়ি কম। সংস্থাটির কয়েক শ লোকের পদোন্নতি হয়নি। অনেকের শাস্তি হয়েছে। সুতরাং তাদের মধ্যে নিজস্ব দায়বদ্ধতার ব্যবস্থা আছে।’
নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের কোথাও ঘাটতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে। যদি বন্ধু হিসেবে তারা বাংলাদেশকে বলে, সেটা সরকারের জন্য লাভ। এ ধরনের পরামর্শে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও মন্ত্রী দাবি করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্যসহ অনেক বিষয়ে সহযোগিতা নিয়ে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা সমুদ্র নিরাপত্তায় সাহায্য করেছে। দেশটি থেকে বাংলাদেশ কিছু সরঞ্জাম সংগ্রহ করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে