
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। আজ সোমবার দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি কূটনৈতিক চিঠি পেয়েছি। চিঠিতে (শেখ হাসিনাকে) প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
এদিকে দেশে এনে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ‘কূটনৈতিক পত্রের’ মাধ্যমে এ অনুরোধ করা হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিচারে জন্য তাঁকে ফেরত চাওয়া হচ্ছে—এটা পরিষ্কারভাবে ভারতকে জানানো হয়েছে।’
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ ভারতে চলে যান। এর পর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। সেখানে সুবিশাল ও সুরক্ষিত বাংলোতে তাঁকে রাখা হয়েছে।
এর আগে, আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২১ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে