
মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের সময় সেখানকার রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় আট হাজার মানুষ বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে এ অনুপ্রবেশ ঘটেছে।
নীতিগতভাবে সরকার নতুন করে রোহিঙ্গাদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সীমান্তের ফাঁকফোকরের ভেতর দিয়ে তারা ঢুকে পড়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, সীমান্তে অবশ্যই অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করা হবে।
উপদেষ্টা জানান, বিষয়টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিগগির আলোচনা হবে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা ও সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আছে।
উপদেষ্টা বলেন, সীমান্তে বিভিন্ন সংস্থা কাজ করে। তাদের অনেক সোর্স দুর্নীতিতে যুক্ত। তারপরও অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করতে হবে।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি মনে করেন, রাখাইনের যা পরিস্থিতি, তাতে প্রত্যাবাসন সফল করতে হলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা দরকার হতে পারে।
মিয়ানমার সশস্ত্র বাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বিপুল সংখ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদের ফেরাতে একই বছরের নভেম্বরে দেশটির সঙ্গে তিনটি চুক্তি সই হয়। সরকারি তথ্য অনুযায়ী, এই সাত বছরে একজন রোহিঙ্গাও আনুষ্ঠানিকভাবে রাখাইনে ফিরে যায়নি।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৮ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে