বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ৩০ ডিসেম্বর, ২০১২ থেকে ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অর্থাৎ এক বছর বৃদ্ধি করা হলো।
২০১৯ সালের ১৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় মফিদুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে ঢাকায় বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মফিদুর রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে