গণভবনে ঢুকে যে যা পরছে নিয়ে যাচ্ছে। আন্দোলনরত মানুষের ঢল। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবন অভিমুখে রওনা করে তারা। একপর্যায়ে বিনা বাধায় গণভবনে ঢুকে পড়ে তারা।
এ সময় বিভিন্ন চেয়ার-টেবিল, আসবাব, যন্ত্রপাতি, ব্যবহার্য জিনিসসহ বিভিন্ন রকম নিয়ে উল্লাস করতে করতে যেতে দেখা যায় তাদের।
আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান। সেখান থেকে বিমানবন্দর থেকে দেশ ছাড়েন। দায়িত্বশীল সূত্র বলছে, তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন।
এদিকে বিকেল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণের খবরে মানুষের মধ্যে একধরনের স্বস্তি ছড়িয়ে পড়ে। শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে। কোথাও কোথাও কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মানুষকে হাত মেলাতে দেখা যায়।
মানুষ হেঁটে যে যেমন যানবাহন পেয়েছে, তাতে করে এগোতে থাকে। কাউকে কাউকে রাস্তায় সৃষ্টিকর্তার উদ্দেশে কৃতজ্ঞতাসূচক সেজদা দিতে দেখা যায়। আনন্দে কেঁদে ফেলে অনেকে। স্বস্তির সঙ্গে বলতে থাকে দেশ স্বাধীন হলো। নারী–শিশুরাও পতাকা হাতে রাস্তায় নেমে আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে