
আইনশৃঙ্খলা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে মাঠপর্যায়ের ১২৮ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সূচনা বক্তব্য দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘পুলিশ সুপার, তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন।’
আজাদ মজুমদার বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।’
সভায় বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধ এবং প্রকৃত তথ্য নিয়ে আইজিপি কথা বলবেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘মাঠপর্য়ায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তা ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তাঁরা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্র্যাকিং বেইজ পুলিশিং, শিল্প পুলিশসহ নানাবিধি বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনও এ ধরনের সভা হয়নি।’
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ করে কিছু দিক নির্দেশনা দেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিকনির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
আরও খবর পড়ুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে