
পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪০ মিনিট আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে